করোনা প্রতিরোধে লকডাউন দেশ, শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে হেটে ফিরলেন এক ব্যাক্তি।

19th April 2020 News
করোনা প্রতিরোধে লকডাউন দেশ, শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে হেটে ফিরলেন এক ব্যাক্তি।


  • নিজস্ব সংবাদ দাতা: দেশে COVID-19 এর সংক্রমণ রুখতে ৩ রা  মে পর্যন্ত  জাতীয় লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বন্ধ বাস, ট্রেন সহ সমস্ত রকম যাত্রীবাহী পরিষেবা। এই পরিস্থিতিতে  শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জে পায়ে হেঁটেই নিজের পুরোনো বাড়ির দিকে ফিরলেন কালিয়াগঞ্জের এক ব্যাক্তি।  লকডাউনের জেরে কাজ হারিয়েছেন তিনি । তাই এই দীর্ঘ পথ পায়ে হেঁটেই নিজেদের বাড়িতে ফিরলেন । উপার্জন না থাকলে এখানে থাকার কোনো মানে হয়না। তাই তিনি দুর্গম দীর্ঘ পথ পায়ে হেঁটেই নিজেদের বাড়িতে ফিরলেন। 


    কিন্তু তাতে স্বস্তি কোথায় ? করোনা ভাইরাস এর কারনে সবাই সচেতন তাই তিনি তার পুরোনো বাড়িতে ফিরতেই ! তার বাড়ীর লোকেরা বাড়িতে প্রবেশ করতে দেয়নি। স্থানীয় এক সচেতন যুবক পরিতোষ দত্ত  (বরকা ) নামে এক ব্যক্তি তৎক্ষণাৎ স্থানীয় পুলিশ প্রশাসনকে ঘটনাটি জানায় এবং কিছুক্ষণ বাদে কালিয়াগঞ্জ থানার  পুলিশ প্রশাসন এসে লোকটিকে কালিয়াগঞ্জের  কোয়ারেন্টাইন  সেন্টারে নিয়ে যায়। 

  • জানা যায় লোকটির নাম  নিখিল দাস  , চার - পাঁচ দিন নাগাদ শুধু পানীয় জল পান করেই শিলিগুড়ি থেকে কালিয়াগঞ্জ পায়ে হেঁটে পৌঁচেছে। 





Others News

সাত সকালে রায়গঞ্জের সিএসপিতে লুট দুস্কৃতিদের

সাত সকালে রায়গঞ্জের সিএসপিতে লুট দুস্কৃতিদের


রায়গঞ্জঃ একদিকে লক ডাউন চলছে দ্বিতীয় দফায়। তার মধ্যেই সাত সকালে গ্রামে টাকা লেনদেন করতে আসা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাস্টোমার সার্ভিস পয়েন্টে হামলা চালালো একদল দুস্কৃতি। সিএসপির কর্মীকে মারধর করে লুট করে নেওয়া হল কয়েক লক্ষাধিক টাকা। শনিবার সকালে রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামের ঘটনা। এদিকে সাত সকালে গ্রামের খোলা মাঠে গ্রাহকদের সামনেই এই ঘটনায় রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

  • জানা গেছে, এদিন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দের (সিএসপি) গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এবং তার কাস্টোমার সার্ভিস পয়েন্টের ভীড় সামলাতে গ্রামের খোলা মাঠে লেনদেনের ব্যবস্থা করেন। গত দুদিন থেকে এই ভাবেই পরিষেবা দেওয়ার কাজ চলছিল বলে জানান ওই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক কমল রায়। কিন্তু আজ সকালে আচমকাই পাশের গ্রামের একদল যুবক সেখানে এসে জনধন একাউন্টের ব্যালেন্স ও টাকার পরিমান নিয়ে প্রথমে বচসা বাধায়। এরপর মুহুর্তেই তাকে মারধর শুরু করে বলে অভিযোগ। এরপরই তার কাছে থাকা গ্রাহকদের একাউন্টে জমা করা প্রায় চার লাখ টাকা লুট নিয়ে চম্পট দেয় বলে বলে অভিযোগ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তদন্তের শুরুতেই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনা নিছকই বচসার কারনে বা অভাবের তাড়নায় নাকি স্বভাবসিদ্ধ ডাকাতদের কাজ তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।