করোনা আক্রান্ত তিন রোগীকে ভর্তি করা হল রায়গঞ্জের কোভিড হাসপাতালে

9th May 2020 4:05 pm News
করোনা আক্রান্ত তিন রোগীকে ভর্তি করা হল রায়গঞ্জের কোভিড হাসপাতালে


 

  1. উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় তিন রোগীর করোনা রিপোর্ট পজিটিভ আসতেই তৎপর জেলা প্রশাসন। রিপোর্ট আসার পরেই তিন রোগীকে বাড়ি থেকে উদ্ধার করে রায়গঞ্জের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে।

    Bengal Live রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় তিন রোগীর করোনা রিপোর্ট পজিটিভ আসতেই তৎপর জেলা প্রশাসন। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নিয়ে পরিস্থিতি মোকাবিলায় উচ্চ পর্যায়ের বৈঠক করলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা।

    বৈঠক শেষে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানান, রায়গঞ্জের শ্যামপুর ও ঘোড়ই এবং হেমতাবাদের রণহট্টা এলাকায় তিন রোগীর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ৭ মে ওই তিনজনের সোয়াব স্যাম্পল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে টেস্টের জন্য পাঠানো হয়ছিল। এদিন রিপোর্ট আসার পরেই স্বাস্থ্য দপ্তর সরকারি প্রোটোকল মেনে কাজ শুরু করেছে।

    সূত্রের খবর, কলকাতার তপসিয়ায় শ্রমিকের কাজ করতেন আক্রান্ত তিনজন। সাইকেল নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসেন তাঁরা। জ্বর, সর্দিকাশি থাকায় তাদের সোয়াব স্যাম্পল কালেক্ট করা হয়৷ এরপর তাদেরকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। এদিন রিপোর্ট আসার পরেই তিন রোগীকে বাড়ি থেকে উদ্ধার করে রায়গঞ্জের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে।

    জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানিয়েছেন, আক্রান্তদের তিনটি গ্রাম শ্যামপুর, ঘোরই ও রণহট্টাকে কন্টেইনমেন্ট জোন (containment zone) হিসেবে ঘোষণা করা হয়েছে। আক্রান্ত তিন জনের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের কোয়ারান্টাইনে রাখা হচ্ছে। সকলের টেস্ট করা হবে। আতঙ্কের কোনও কারণ নেই বলেও জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।





Others News

সাত সকালে রায়গঞ্জের সিএসপিতে লুট দুস্কৃতিদের

সাত সকালে রায়গঞ্জের সিএসপিতে লুট দুস্কৃতিদের


রায়গঞ্জঃ একদিকে লক ডাউন চলছে দ্বিতীয় দফায়। তার মধ্যেই সাত সকালে গ্রামে টাকা লেনদেন করতে আসা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাস্টোমার সার্ভিস পয়েন্টে হামলা চালালো একদল দুস্কৃতি। সিএসপির কর্মীকে মারধর করে লুট করে নেওয়া হল কয়েক লক্ষাধিক টাকা। শনিবার সকালে রায়গঞ্জের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বাজিতপুর গ্রামের ঘটনা। এদিকে সাত সকালে গ্রামের খোলা মাঠে গ্রাহকদের সামনেই এই ঘটনায় রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

  • জানা গেছে, এদিন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দের (সিএসপি) গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এবং তার কাস্টোমার সার্ভিস পয়েন্টের ভীড় সামলাতে গ্রামের খোলা মাঠে লেনদেনের ব্যবস্থা করেন। গত দুদিন থেকে এই ভাবেই পরিষেবা দেওয়ার কাজ চলছিল বলে জানান ওই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক কমল রায়। কিন্তু আজ সকালে আচমকাই পাশের গ্রামের একদল যুবক সেখানে এসে জনধন একাউন্টের ব্যালেন্স ও টাকার পরিমান নিয়ে প্রথমে বচসা বাধায়। এরপর মুহুর্তেই তাকে মারধর শুরু করে বলে অভিযোগ। এরপরই তার কাছে থাকা গ্রাহকদের একাউন্টে জমা করা প্রায় চার লাখ টাকা লুট নিয়ে চম্পট দেয় বলে বলে অভিযোগ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তদন্তের শুরুতেই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনা নিছকই বচসার কারনে বা অভাবের তাড়নায় নাকি স্বভাবসিদ্ধ ডাকাতদের কাজ তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।